1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

চরকাটারীতে বিএনপির বিশাল প্রচারনা সভা, একাত্মতার আহ্বান জিন্নাহ কবিরের

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার

সোলায়মানঃ

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরকাটারী বোর্ডঘর বাজার মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশাল প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস. এ. জিন্নাহ কবির।

প্রধান অতিথির বক্তব্যে এস. এ. জিন্নাহ কবির বলেন, “আপনারা বিভ্রান্ত হবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ফোনে প্রাথমিকভাবে মনোনীত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিলে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি জনগণের সরকার গঠন করবেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনা হবে, বেকার যুবকদের দেওয়া হবে বেকার ভাতা। কৃষকদের উৎপাদিত ফসল সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ক্রয় করবে। ৩১ দফায় কৃষক, শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাটারী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ওয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেক সিকদার,
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকছেদ আলী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার,পয়লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীর কালাম,বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ আলী শেক,বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোতা মিয়া,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন,মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফরিদুজ্জামান ফরিদ, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহম্মেদ চাঁদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, সদর চকমিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ, ছাত্রদল নেতা মো: রতন মিয়া,ছাত্রদল নেতা জিসান মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.