1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

ভৈরবে নিখোঁজের একদিন পর ভাড়াটিয়ার ড্রয়ার থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার

নিজাম উদ্দীন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 

কিশোরগঞ্জের ভৈরবে  নিখোঁজের একদিন পর বাড়ির ভাড়াটিয়ার ওয়্যারড্রবের ড্রয়ার তিন বছরের শিশু সাহালের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানার পুলিশ। এ  ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসার ভাড়াটিয়া হাছান মিয়া(৩৮)কে গ্রেফতার  করেছে পুলিশ।
মঙ্গলবার, ৩১ডিসেম্বর ভোরে ভৈরব পৌর সদরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসার ভাড়াটিয়া হাছান মিয়ার বসতঘরের ওয়্যারড্রবের ড্রয়ার থেকে মরদেহটি উদ্ধার  করে পুলিশ।
নিহত শিশু সাহাল (৩) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের  কাতার প্রবাসী সানাউল্লাহ’র ছেলে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত হাছান মিয়ার সাথে শিশুটির মা আমেনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল বলে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, শিশু সাহাল সোমবার সন্ধ্যায় তার মায়ের সাথে মাগরিবের নামাজ পড়ে। এরপর হঠাৎ বিদ্যুত চলে যায়। বিদ্যুত আসার পর থেকে সাহালকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুর মা আমেনা বেগম ভৈরবে থানায় একটি জিডি করেন।
এরপর পুলিশ শিশুটির খোঁজে মাঠে নামে। অনেক খুঁজেও রাতে শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভোরে কিছু তথ্যের ভিত্তিতে ঘরের তালা ভেঙ্গে পুলিশ ভাড়াটিয়া হাসান মিয়ার বসতঘরে তল্লাসি চালায় পুলিশ। এক পর্যায়ে কিছু আলামতের ভিত্তিতে ঘরে রাখা একটি ওয়্যারড্রবের ড্রয়ার খুলে মুখে স্কচটেপ পেঁচানো শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ভৈরব থানার ওসি শাহিন মিয়া DCV television কে  জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.