1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার

মোঃ ইস্রাফিল হোসেন, যশোর ঝিকরগাছা প্রতিনিধিঃ

আজ ১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম, দুর্ণীতির সংবাদ সংগ্রহ করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলার ঘটনার দশ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তৃতা করেন সাংবাদিক তৌহিদজামান, নূর ইমাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মিলন শেখ, ইমদাদ হোসাইন, মো. তারেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.