1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার

 

শাওন আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৭) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম একই গ্রামের আবুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসে। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আঃ সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও গাড়ে কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক এসআই তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট সংগ্রহ করে । এই ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.