1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

বগুড়ায় হৃদয় হত্যা মামলার মূল আসামি রবিন ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার

 

সিয়াম বাবু – স্টাফ রিপোর্টার বগুড়া:

গত ২৮ জানুয়ারি বগুড়ায় ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ভিকটিম হৃদয়ের সাথে আসামীদের বিরোধ ও মনোমালিন্যের জের ধরে বগুডা শহরের ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামীরা ভিকটিম হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা ভিকটিমের পিতা মোহাম্মদ বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পিতার ডাক চিৎকারে আসামীরা হৃদয়কে রক্তাক্ত অবস্থায় সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভিকটিম হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায়।
যার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ৬৮ তারিখ-২৮/০১/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
যার ধারাবাহিকতায় র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম এর দিকনির্দেশনায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া ও র্যাব-১ এর যৌথ অভিযানে ডিএমপি এর উত্তরা পূর্ব থানাধীন ৪ নাম্বার সেক্টর এর ১০ নাম্বার রোডের মাইলেশিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে আলোচিত হৃদয় হত্যাকন্ডের মূল আসামি রবিন (২২), পিতা: আঃ জলিল সাং ফুলবাড়ি মধ্যপাড়া থানা ও জেলা বগুড়া কে গ্রেফতার। এ সময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ০১টি সিম ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.