1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর খালাসে মির্জাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার

 

মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:

বহুল আলোচিত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ২১শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ নিরপরাধ সবাই খালাস পাওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশক্রমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে উপজেলা বিএনপি ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকার সময় মির্জাপুর পৌরসভার বাইপাস রাজনৈতিক অফিস থেকে আনন্দ মিছিল বের করে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিষ্টি বিতরণ এর মাধ্যমে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি ও ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জনাব আলতাফ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ডি এম শফিকুল ইসলাম ফরিদ।

সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী মিয়া, বিএনপির নেতা সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.