1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার

মোঃ মনির মন্ডল,সাভার প্রতিনিধি:

সাভারে পথচারীদের নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলমুক্ত রাখতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের নির্দেশে এই কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সহস্রাধিক হকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়েছে। জেলা পুলিশের নির্দেশে আমরা আজ উচ্ছেদ অভিযান শুরু করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ফুটপাতের পজেশন বিক্রি করে চলত চাঁদাবাজি। দখল-বেদখল নিয়ে চলেছে সন্ত্রাসী কার্যক্রমও। শেখ হাসিনা সরকারের পতনের পর ফের সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে যানজট। এক্সপ্রেসওয়ের সাথে সড়কে সার্ভিস লেন থাকলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাভারের সাধারণ মানুষ।

ছাত্র-জনতার অন্তবর্তী কালীন সরকার শপথ নেওয়ার পর নিয়মিত কাজের অংশ হিসেবে সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে জেলা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

এদিকে ফুটপাত দখলে কোন শক্তির কাছে মাথানত করা হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফুটপাত মুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান চালিয়ে যাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযানে সেনাবাহিনীর নবম সিগন্যাল ব্যাটালিয়নের মেজর রিফাত, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.