1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

আমতলী স্ত্রীর পরকীয়া কান্ডে স্বামীর লাঠির আঘাতে তিন্নি নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার

মিথুন কর্মকার, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বিয়ের আট মাসের মধ্যে স্ত্রীর পরকিয়া প্রেমে আসক্তি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। নিহত স্ত্রীর নাম তিন্নি (২০)। তিন্নি চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।

ঘটনাটি ঘটেছে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম। পেশায় অটোরিকশা চালক। তার বাবার নাম হারুন খা।

অভিযুক্ত স্বামী মনিরুলের চাচাত ভাই নূরে আলম জানান, গত আট মাস আগে তাদের বিয়ে হয়। নিহত তিন্নি বেশ কিছুদিন ধরে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এনিয়ে তাদের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়। এনিয়ে গত ৪/৫ দিন আগে পারিবারিকভাবে বৈঠক হয়। বৈঠকে আর এমন ঘটনা হবে না স্বীকার করলেও আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ঐ ছেলের সঙ্গে ফোনে কথা বলে। সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এ নিয়ে মনিরুল ও তিন্নি ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মনিরুল তিন্নির মাথায় আঘাত করে। এরপর আহত অবস্থায় মনিরুল ও তার মা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করে।

তিন্নির মৃত্যুর চিকিৎসকের কাছ থেকে শুনতে পেয়ে স্বামী মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্হানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।

এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.