1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

যশোর শার্শায় লক্ষনপুর ইউনিয়নের জামায়েত কর্মী আলী রসুলকে পিটিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার

 

মনা,  যশোর প্রতিনিধি:

যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াতে ইসলামী দলের কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা এসময় আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শনিবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আলী রসুল উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। একটি বিক্ষোভ মিছিল উপজেলার শিওরদাহ বাজার প্রদক্ষিণ করে বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন এর দূর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ সময় ওই এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল্লাহকে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে এই ইউনিয়নে জামায়াতের কোন মিটিং করা যাবে না বলে হুংকার দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারন সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিলো। পরে আওয়ামীলীগ আমলে সন্ত্রাসী করে বেড়ানো ওই সমস্ত সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রত গ্রেফতারের দাবি জানান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.