1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার

 

মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিপুর উত্তর পাড়া গ্রামে মো. সোলেমান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-০১ আসনের এমপি পদপ্রার্থী ডা. ফজলুর রহমান সাইদ।

গত পরশু রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মো. মাসুদুর রহমান, ওয়ার্ড সভাপতি মো. আব্দুল ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডা. ফজলুর রহমান সাইদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আপনাদের দ্রুত এই বিপদ কাটিয়ে ওঠার শক্তি দিন।

স্থানীয় নেতৃবৃন্দও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.