1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

সাময়িক বরখাস্তকৃত শিক্ষক বিদ্যুৎ কুমার দাস কে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার

 

ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক তথা ট্রেড ইনস্ট্রাক্টর (জেনারেল মেকানিক্স) বিদ্যুৎ কুমার দাস এর ব্যক্তিগত শুনানী ১০/১২/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২ ০০ টায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।

সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিদ্যুৎ কুমার দাস এর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। উক্ত মামলার ব্যক্তিগত শুনানী উল্লেখিত সময়সূচি অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এর অফিস (কক্ষ নং- ১৮০৯, ভবন নং- ৬, বাংলাদেশ সচিবালয়) এ অনুষ্ঠিত হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কর্তৃক এ শুনানী গৃহীত হবে। বর্ণিত কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস কে যথাসময়ে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিরা সুলতানা ও একই স্কুলের কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর বিদ্যুৎ কুমার দাস অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে তাদের মধ্যকার অসামাজিক কার্যকালাপের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত পূর্বক কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জেলা প্রশাসক কর্তৃক ২৫/০২/২০২৪ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন প্রেরিত হয়। গত ১৫/০৩/২০২৪ ইং তারিখ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে শিক্ষক বিদ্যুৎ কুমার দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.