1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার

 

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়া থেকে চুরি হওয়া ৩৭ দিন বয়সী নবজাতক শিশু মোরসালিনকে দু’দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, আজ ভোর রাতে গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপুকুর কোনাপাড়া এলাকার রিজু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনচ ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, দুদিন আগে শিশুটির বাবা-মা অভিযোগ করেন তাদের ৩৭ দিন বয়সী নবজাতক শিশু চুরি হয়েছে। আশুলিয়ার চালাপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে ছোট আরেক শিশুর কোলে ছিল মোরসালিন। এসময় তাদের সঙ্গে সাবলেট থাকা আনোয়ারা বেগম ওই শিশুর কোল থেকে মোরসালিনকে নিয়ে উধাও হয়ে যান। পরে থানায় অভিযোগ দিলে শিশুটিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। আনোয়ারা বেগমের ভাড়া বাসায় তার একটি গার্মেন্টসের আইডি কার্ড পায় পুলিশ। সেই পোশাক কারখানা থেকে আনোয়ারার ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় আনোয়ারা বেগম ও তার স্বামীকে আটক করা হয়েছে।

আটক আনোয়ারা বেগমের স্বামী রিজু মিয়া বলেন, আনোয়ারা ও আমার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। আনোয়ারা গর্ভবতী ছিল। তার সঙ্গে প্রায় তিন মাস আমার যোগাযোগ ছিল না। হঠাৎ আনোয়ারা আমাকে ফোন করে বলে তার পুত্র সন্তান হয়েছে। এ খবর শুনে তাকে টঙ্গী এলাকায় আমার ভাড়া ভাসায় ডাকি। আনোয়ারা আমার কাছে চলে আসে এবং দুই দিন পর পুলিশ আমাদের আজ থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, আমার স্ত্রী তার গর্ভের সন্তান নষ্ট করে মোরসালিন তার সন্তান হিসাবে নিয়ে আমার কাছে আসে। এর বেশি কিছু জানি না।

আনোয়ারা বেগম বলেন, আমি মোরসালিনের বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার চালাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতাম। মোরসালিনকে তার মায়ের কোল থেকেই নিয়ে এসেছি। তবে শিশুটিকে কিছু করেননি, আর বেশি দূরেও নিয়ে যাননি বলে জানান তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটক হওয়া দম্পতির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.