1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন 

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার

ওবাইদুল হক,স্টাফ রিপোর্টার:

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি  অনুমোদিত হয়েছে।  আজ বুধবার  ০৫/০২/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬৪ অনুসারে ০৬ মাসের জন্য ০৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষা বোর্ড কর্তৃক মেরাজ আহমদ মাহিন কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মংহ্লা প্রু কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এস. মোহাম্মদ হোসেন  কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

দুইটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। (খ) প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ ইং তারিখের শিম/শা: ১১/১০-১১/২০০৯/১৭১ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.