
মো: ইসরাফিল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন এর গাজির বাজার ইউনিটের জামায়াত কর্মী বিশিষ্ট সেনেটারি ব্যবসায়ী সজলকে এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে চিহ্নিত সন্ত্রাসী ১.কামরুল পিতা: আজিজ (২) টিটু পিতা: মবু মুন্সি (৩) স্বরণ পিতা: টোকনসহ আরো ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি কুপিয়ে যখম করে। মসজিদের অন্য মুসল্লীদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পলিয়ে যায়। উপস্থিত মুসল্লীরা সজলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Leave a Reply