1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার

ক্রীড়া ডেস্কঃ

ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। গেল বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পরেছিলেন তিনি। সেটা থেকে সেরে উঠতে তার ৩৬৯ দিন লেগেছিল। এরপর গেল ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেন সাবেক বার্সা তারকা। ওই ম্যাচে অবশ্য মাত্র ১৩ মিনিট খেলেছিলেন তিনি। এরপর গত সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেগলালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু ৮৭ মিনিটের মাথায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অর্থাৎ ৩৬৯ দিন পর ফিরে দুই ম্যাচে মোট ৪২ মিনিট খেলে আবারও ইনজুরিতে পড়লেন তিনি। তার এই চোট ঠিক কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দীর্ঘদিন পর ফেরায় এমনটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ম্যাচ শেষে ইনজুরির বিষয়ে নেইমার বলেছেন, ‘পায়ে ক্র্যাম্পের মতো অনুভব করেছি। সে সময় ব্যথাটা অনেক বেশি ছিল। আমাকে কিছু টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আশা করি এর বেশি কিছু হবে না।’ নেইমার আরও বলেন, ‘এক বছর পর মাঠে ফেরায় এমনটা হওয়া খুব স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে আগেই সতর্ক করেছিলেন। সেজন্য আমাকে আরও সাবধানে থেকে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।’ তিনি ইনজুরিতে পড়লেও ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আল হিলাল। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট অঞ্চলের ১২

দলের মধ্যে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অবস্থান করছে
সৌদি প্রো লিগের দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.