1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুড়িগ্রাম উলিপুরে এক দুস্ত বৃদ্ধার বসত ভিটা জবর দখল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:,

কুড়িগ্রামের উলিপুরে প্রতিহিংসায় ও অসহায়ত্বের সুযোগে জোরপূর্বক বসতভিটা দখল করে গাছপালা কেটে নিয়েছে স্থানীয় ভূমিদস্যু চাঁন মিয়া, শাহাবুদ্দিন ও তার দলবল।
ঘটনাটি ঘটেছে শনিবার (পহেলা ফেব্রুয়ারি), উলিপুর থানার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামে ‌।
এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বড় ছেলে মোঃ আজিজুল হক, স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ওই গ্রামের মৃত আব্দুল মালেক এর স্ত্রী মোসাম্মদ খোতেজা বেগম (৬০) এর ৬ সন্তান, তিন মেয়ের বিয়ের পর তিন ছেলে সহ বৃদ্ধা মা ওই বাড়িতে বসবাস করতো!
কিন্তু অতি গরিব ও দুস্থ পরিবার হওয়ায় পেটের ক্ষুধায় বিগত পনেরো বছর আগে তিন ভাই কাজের উদ্দেশ্যে ঢাকা চলে যান ।
এ অবস্থায় বৃদ্ধা মা বসত ভিটায় একা কোন রকমে বসবাস করিয়া আসতেছেন । ভুক্তভোগী বৃদ্ধা খোতেজার নিজ নামীয় জমি দাগ নং ৭৪৭ খতিয়ান নং ২৭৭_এর মোট পরিমাণ পনে চার (৩.৭৫৬) শতক, বসত বাড়িতে একাই বাস করিয়া আসতেছেন, এদিকে স্থানীয় চাঁন মিয়া ও তার সঙ্গীয় দের নিয়ে প্রাই দুস্ত ও অসহায় বৃদ্ধার বসতবাড়ি এলাকার সুপারি বাস সহ গাছ কেটে নিয়ে যেতেন ।
ঘটনার দিন চাঁন নিয়া শাহাব উদ্দিন তার সঙ্গী ও লোকজন নিয়ে বিকেল (চারটার সময়) দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বসতভিটা জবরদখল করে নেয় । এ ব্যাপারে বৃদ্ধা খতেজা বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ।
এ ব্যাপারে খোতেজার সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙে পড়েন, একপর্যায়ে চিৎকার করে বলতে থাকেন, তোমরা কি জানবার আচ্ছেন আমার কিছুই রইল না, চাঁদের লোকজন এসে আমার বসত ভিটা কেড়ে নিয়েছে ।
আমার সন্তানরা ঢাকায় থাকে, আমাকে গাছ তলায় থাকতে হবে, বৃদ্ধা মায়ের এমন হাজারীতে বাতাস ভারী হয়ে আসে ।
স্থানীয়রা জানান বৃদ্ধা খতেজার স্বামী মারা যাবার ১০ বৎসর ওনারা অনেক আগে থেকেই এই ভিটায় বসবাস করে আসতেছে, হঠাৎ গায়ের জোরে তারা দখলে নিল ।
ভুক্তভোগী খোতেজার বড় ছেলে আজিজুল হক জানান, থানায় অভিযোগ দেওয়ায় আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে, ভূমি দস্যু চানমিয়া ও শাহাব উদ্দিন।
এ বিষয়ে অভিযুক্তরা বলেন, ওনারা যদি আমাদের কাছ থেকে জমি পান তাহলে আমিন এনে মেপে নিবে। জমি পেলে জমি দিব। আমাদের জায়গায় ওদের সুপারি গাছ পরছে সেজন্য তুলে দিয়েছি।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান, জানান থানায় একটি অভিযোগ এসেছে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.