1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

পাংশায় চেয়ারম্যানের বাড়িতে হামলা- ভাঙচুর, আহত ৬ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৫ বার

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় চেয়ারম্যান সহ অন্তত ৬ জন আহত হয়েছে।আহতরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ চেয়ারম্যানের বাড়িতে ঢুকে এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।

আহতরা হলেন- ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান ও চেয়ারম্যানের স্ত্রী। হামলা ও ভাংচুর
চালিয়ে দুর্বৃত্তরা স্বর্নলংকার, নগদ টাকা নিয়ে যায়।

জানাযায়, গত সোমবার দিবাগত রাতে ৩০ থেকে ৪০ জনের এক দল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে চেয়ারম্যানসহ আহতদের এলপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে হামলাকারীরা ঘর থেকে মূল্যবান স্বর্নলংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের প্রথমে রাজবাড়ী সরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করে।

চেয়ারম্যানের ভাতিজা জাকারিয়া বিশ্বাস মুঠোফোনে জানান এখন আহতরা সবাই আশঙ্কা মুক্ত। তবে দুর্বৃত্তদের চিনতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ঘটনার সময় অবরুদ্ধ ছিলাম। আহতদের কাছ থেকেও কিছু জানতে পারি নাই।আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান আপাতত এমন কোন সিদ্ধান্ত হয় নাই।

পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাস বলেন, আমি রাতে ওসির ফোনের মাধ্যমে জানতে পারি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। কি কারণে হামলা করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।

পুলিশ সুপার পাংশা (সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.