1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্হা করে দিব: ফজলুর রহমান সাইদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার

মুহা: নাহিদ আস সাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আওলাই ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাইগ্রাম বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির এবং জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সুজাউল করিম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আজিজুল হক (ঠান্ডা), উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু রাইহান এবং আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নুর হোসেন আকন্দ বাবুসহ অনেকেই।

প্রধান অতিথি জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, “আজ দেশের সবচেয়ে বড় সংকট হলো বেকারত্ব। আমাদের মেধাবী তরুণরা শিক্ষাজীবন শেষ করে কাজের অভাবে হতাশায় ভুগছে। বর্তমান সরকার চাকরিকে ব্যবসায় পরিণত করেছে ঘুষ, দালালি আর দুর্নীতি ছাড়া কোথাও চাকরি পাওয়া যাচ্ছে না।

আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এই বেকার সংকট নিরসনে বাস্তবভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করব। কৃষি, শিল্প, প্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে যুবকদের জন্য প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করব।

আমরা চাই প্রত্যেক যুবক যেন আত্মনির্ভরশীল হয়, নিজের পায়ে দাঁড়ায়, সমাজের বোঝা নয় বরং শক্তি হয়ে উঠে। এ দেশের উন্নয়ন তরুণদের হাতেই নিহিত। তাই বেকারত্ব দূরীকরণ আমাদের নির্বাচনী অঙ্গীকার।”

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপস্থিত জনসাধারণের কাছে দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.