1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

বোনকে বিয়ে না দেওয়ায় কুপিয়ে হত্যা করল দশম শ্রেণীর ছাত্রী আনিকাকে।

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে গত ৪ নভেম্বর সোমবার মনোহরদী সরকারি কলেজের পিছনে অবস্থিত খালার বাড়িতে আনিকা (১৫) নামের এক স্কুলছাত্রীকে ঘরের ভিতর ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় কুপিয়ে গুরুতর আহত করে আনিকার খালা পাপিয়া আক্তার (৪৯)।নিহত আনিকা স্থানীয় কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী এবং পার্শ্ববর্তী বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শাহজাদা নূর আলমের মেয়ে। গুরুত্বর আহত পাপিয়া আক্তার মৃত আব্দুস ছাত্তার মাস্টারের স্ত্রী। গুরুত্বর আহত খালা পাপিয়া আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপিয়ার মেয়ে অর্থাৎ নিহত আনিকার খালাতো বোন কলেজ পড়ুয়া অর্পার সঙ্গে মোবাইল এর মাধ্যমে পরিচয় হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শাহজাহান কিবরিয়ার ছেলে সৌদিপ্রবাসী শাহরিয়ার শাহজাহান ফারদিনের। অর্পাকে ফারদিনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেন এবং অনুরোধ করেন। কিন্তু অর্পার মা (পাপিয়া) বিয়ে দিতে রাজি ছিলেন না। সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে মনোহরদী আসেন ফারদিন। পরে তিনি অর্পাদের বাসায় আসেন। তখন অর্পা বিশ্ববিদ্যালয় কোচিং ক্লাস করতে নরসিংদীতে ছিলেন। বাসায় ছিলেন তার মা ও খালাতো বোন আনিকা। দুপুরে রান্না করে ফারদিনকে খাওয়া-দাওয়া করান পাপিয়া। তারপর অর্পাকে বিয়ে দেওয়া নিয়ে মা (পাপিয়া) সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন ফারদিন।

একপর্যায়ে ফারদিন তার ব্যাগে থাকা ধারালো চাপাতি দিয়ে পাপিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে পাশের কক্ষে থাকা আনিকা তার খালাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় ঘাতকের হাত থেকে রক্ষা পাননি দশম শ্রেণীর ছাত্রী আনিকা। তাকেও কোপাতে থাকেন ফারদিন। চাপাতির কোপে গলা ব্যাসার্ধ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে ততক্ষণে বীরদর্পে পালিয়ে যান ঘাতক ফারদিন। পরে পাপিয়া বাসা থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে নিহত আনিকার মা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে ঘটনাস্থলে ছুটে আসেন।মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা শাহাজাদা নূর আলম বাদী হয়ে শাহরিয়ার শাহজাহান ফারদিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.