1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: ফলাফল জানা যাবে কখন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার

আন্তর্জাতিক সময়:

অপেক্ষার পালা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সোমবার (৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত তথা অন্তিম পর্ব শুরু হয়েছে। তবে সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একেক এলাকায় ভোটকেন্দ্রগুলো খোলা হয় একেক সময়ে।

রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে এ বারের প্রেসিডেন্ট ভোটের লড়াই আমেরিকার নির্বাচনি ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে মনে করছেন নির্বাচনি পর্যবেক্ষকদের অনেকে। সম্ভাব্য সেই পরিস্থিতিতে ৫০টি প্রদেশের ভোটের পূর্ণাঙ্গ ফল কখন সরকারিভাবে ঘোষণা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট ভোটেও ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কড়া টক্কর হয়েছিল। নেভাডা-সহ কয়েকটি প্রদেশে ভোটগণনায় জটিলতার কারণে পিছিয়ে গিয়েছিল ফলঘোষণা। ওই নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ৩ নভেম্বর। সরকারিভাবে ইলেক্টোরাল কলেজের ভোটের ফল ঘোষণা হয়েছিল ৭ নভেম্বর। ভোটপর্ব শেষের প্রায় চার দিন পরে। ২০১২ এবং ২০১৬ সালে অবশ্য ভোটের ফলঘোষণা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যেই।

মঙ্গলবার আমেরিকায় ‘ইস্টার্ন টাইম জ়োন’-এ সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর) প্রদেশভিত্তিক ভোটগণনা শুরু হবে। প্রথম ফলের আঁচ মিলতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই।

যেভাবে নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব শুরু হলেও দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে এক একটি প্রদেশের লড়াইয়ের মাধ্যমে।

আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। যেমন, টেক্সাসে ৪০ জন ইলেক্টর রয়েছেন। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি এই প্রদেশে বেশি ভোট পাবেন, তিনিই প্রদেশের ৪০ জন ইলেক্টরকে জিতে নেবেন। ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। ক্যালিফোর্নিয়ায় ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৪। আবার নর্থ ডাকোটায় মাত্র ৩। যে প্রদেশে ভোটার সংখ্যা বেশি, সেখানে ভোটদান এবং গণনায় সময়ও বেশি লাগবে।

মাইন এবং নেব্রাসকা এই দু’টি প্রদেশ বাদে বাকি সবগুলি রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন। তবে তার আগেই সরকারি ভাবে ভোটগণনার ফল ঘোষণা হবে।

অপটিক্যাল স্ক্যানারে ফলাফল নথিভুক্ত

ভোটগণনার সময় হাতে চিহ্নিত কাগজের ব্যালট এবং বিএমডি-তে দেওয়া ভোটগুলি সাধারণত ‘অপটিক্যাল স্ক্যানার’ ব্যবহার করে স্ক্যান করা হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল নথিভুক্ত করা যায়। এই প্রক্রিয়াটি একটি প্রাদেশিক স্তরের নির্বাচন কর্তৃপক্ষ পরিচালনা করেন। যান্ত্রিক পদ্ধতিতে গণনার পাশাপাশি প্রয়োজনে হাতে ভোটগণনারও ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া আগাম ভোটের ক্ষেত্রে চালু ‘মেইল ইন ব্যালট’ ব্যবস্থায় দেওয়া ভোটের বৈধতা যাচাই এবং গণনার প্রক্রিয়াও রয়েছে কয়েকটি প্রদেশে। প্রাদেশিক নির্বাচন কর্তৃপক্ষকে ১১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ফেডেরাল কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হয়।

কংগ্রেসের উচ্চকক্ষ ও নিম্নকক্ষেও ভোট

প্রেসিডেন্ট ভোটের পাশাপাশি আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনের সব ক’টির ভোট এবং গণনাও হচ্ছে এই দফায়।

এই নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি আলোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। কারণ ট্রাম্প জিতলে সারাবিশ্বেই ভূরাজনৈতিক পলিসি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর তাই যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.