1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানায় অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার

মনির মন্ডল, সাভার প্রতিনিধি:

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে বিএসটিআই লগো ব্যবহার করে অনুমোদন বিহীন একটি ভেজাল শিশু খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ ঘোষনা ও কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া নন্দখালী এলাকায় আলোচিত হলমার্ক গ্রুপের ভিতরে অবস্থিত ‘ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল।

এদিকে অভিযানর খবর পেয়ে মুল ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের কর্তৃপক্ষ তালা ভেঙ্গে ভেজাল শিশুখাদ্য তৈরীর কারখানাটির ভিতরে প্রবেশ করেন।

কারখানাটিতে কাপড়ের রং মিশিয়ে এডিবল জেল, আইস ললি, ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংকস, ভায়োলেট কালার ফুড, গ্রিন ফুড কালার, লেমন ইয়েলো ফুডসহ বিভিন্ন রংএর ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায়নি, বিএসটিআইয়ের লগো ব্যবহার করেছে অথচ বিএসটিআইএর কোন অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ৯ ধরনের শিশু খাদ্যে তৈরী করছেন তারা। একেক মোড়কে একেক জায়গা যেমন আশুলিয়া, জনতা হাউজিং, বিসিক শিল্পনগরী ঢাকার ঠিকানা লেখা রয়েছে। অথচ একই ফ্যাক্টরীতে সব তৈরী হচ্ছে কিন্তু এই ফ্যাক্টরীর ঠিকানা মোড়কে নেই। কোন কেমিষ্ট, ল্যাবরেটরী নেই। একজন ম্যানেজার রয়েছে জিনি এসএসসি পাশও করেনি। তিনিই সব কিছু দেখেন। সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় এই কারখানায় ভেজাল শিশু খাদ্য তৈরী হচ্ছিল। এসকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে কারখানা কতৃপক্ষকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এই কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.