1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুমিল্লার জেলার সবচেয়ে বেশি ইটভাটা মুরাদনগর উপজেলায়।

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার

শাহাদাত কামাল শাকিল:

প্রায় অর্ধশতাধিক ইটভাটার মধ্যে, ২০/২৫টিরই নেই কোনো ছাড়পত্র। আবার একই লাইসেন্স দিয়ে একই নাম ব্যাবহার করে ইটভাটা চালাচ্ছে। আবার কোন কোন ইউনিয়নে নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের কোলঘেঁষেই এসব ইটভাটার অবস্থান। উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে অবৈধ ইটভাটায়। কখনো জরিমানা, কখনো বা জরিমানার সঙ্গে ইটভাটার চিমনি ধ্বংস করে দেওয়া হয়। এরপরও কমছে না অবৈধ ইটভাটার কার্যক্রম। ইটভাটার কাচা মাটি সংগ্রহ ব্যাবহার হচ্ছে অবৈধ ট্রাক্টর,আর ট্রাক্টর ব্যাবহারে হারাচ্ছে সাধারণ মানুষের জীবন,হারাচ্ছে পরিবেশের ভারসাম্য, হ্রাস পাচ্ছে তিন ফসলী কৃষি জমি। হুমকি আছে বেরিবাধ।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগরের বাখরনগর এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশ আইন লঙ্ঘন করায় এবিসি নামের একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মুরাদনগর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,কুমিল্লা কার্যালয়। পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন।এবিষয়ে
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জরিমানার পাশাপাশি ওই ইটভাটার অনুমোদন না থাকায় এটির চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে।অবৈধ ইটভাটা, কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) এই উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে এমবিআই নামের একটি অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা ও এটির চিমনি ভেঙ্গে দেওয়া হয়। স্থানীয়রা জানান, চিমনি ভেঙ্গে ফেলা হলেও কয়েক দিন যেতে না যেতেই এসব ইটভাটায় আবারো শুরু হয় কার্যক্রম। আরমান চেয়ারম্যানের মদদে নাকি অবৈধ ইটভাটা গুলো চালাচ্ছে এমন দাবি করে স্থানীয়রা। কিন্তু আরমান চেয়ারম্যান জানান ওনার কোন ইটভাটা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.