1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শালাইপুর বাজারে জামায়াতে ইসলামী’র পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার

 

মোঃ মোরছালিন জয়পুরহাট প্রতিনিধি:

আজ ৭ ডিসেম্বর শনিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান (মুক্তার) এবং কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক।

পথসভায় ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দূর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।

তিনি উপস্থিত নেতাকর্মীদের আগামী নির্বাচনে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.