1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ।

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে সেকেরচর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেরুরচর ইউনিয়নের সেকেরচর পূর্বপাড়া এলাকায়। ওই এলাকার জোসনা বেগম একই গ্রামের কাপতুল শেক এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ঘটনায় জানা যায়, কাপতুল শেক জোরপূর্বক জায়গা দখল করা নিয়ে ইতোপূর্বে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। দখলকারীরা জোরপূর্বক জমিদখল ছাড়াও ভুক্তভোগী জোসনা বেগম কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে জোসনা বেগমের জায়গার সীমানা নির্ধারণ করে কাপতুল শেক এর দখলকৃত জমি ছেড়ে দেওয়ার কথা বলেন। তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তারা দখলে নিয়ে নেয় এবং জোৎস্না বেগম কে হুমকি দিয়ে আসছে।

এজাহার সূত্রে জানা যায়, রবিয়ার চর মৌজার আরএস খতিয়ান ১৩০১/ ১৩০২, দাগ নং ১৬৫৫৮/১৬৫৬৩/১৬৬২৬/১৬৫৬৫ ২৮ শতক ও ১০২০০/১১৮১৫ নং দাগে ১ একর ৮৮ শতক জমি দান সূত্রে প্রাপ্ত হয়ে জমিতে চাষাবাদ ও ভোগ দখল করেন। তৎসূত্রে জানা যায়, কাপতুল শেক জমিটি চাষাবাদের জন্য জোসনা বেগমের নিকট থেকে বর্গা নিয়ে আর জমির দখল ছেড়ে দেয় না। সম্প্রতি কাপতুল শেক এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই জমি দখলে করে ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ বিষয়ে অভিযুক্ত কাপতুল শেক বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে, ওই জমির মালিক আমি।

ভুক্তভোগী বলেন,কাপতুল সেক প্রভাবশালী হওয়ায় থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন। আবার তিনি আমার বিরুদ্ধে আদালতে মামলাসহ থানায় একটি মিথ্যা অভিযোগও দায়ের করেছেন এ ঘটনায় ভুক্তভোগী জোসনা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে জায়গাগুলো দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.