1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

যশোর চৌগাছায় খেজুর গাছিদের সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার

মোঃ ইস্রাফিল হোসেন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শতাধিক গাছি সমাবেশে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকতা মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, হায়াতপুর গ্রামের গাছি আব্দুল গাজী, শান্তি মোল্লা, নগরবর্ণি গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার, মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দীন প্রমুখ।আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ে কোন ধরনের ভেজাল দেবেন না বলে হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করান। পরে গাছিদের হাতে উপহার হিসেবে একটি করে শীতের কম্বল তুলে দেন। মূলত চাষের পাশা-পাশি চলতি শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কাজে উৎসাহিত করতেই কৃষকদের এ সমাবেশ করা হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গাছি অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১লা মাঘ থেকে ৩ দিন ব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা বসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.