1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

টেকনাফ হ্নীলা আলিখালী IRC হাসপাতালে হামলা, ভাংচুর।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার

 

জামাল উদ্দীন,  কক্সবাজার জেলা প্রতিনিধি:

আলিখালী IRC হাসপাতালে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা যায় গত রাত ৮ টার দিকে স্থানীয় ওমর আলীর স্ত্রী জাহেদা বেগম (৫৫) মাথা ব্যথা সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্সগণ তাকে বিস্তারিত শুনে ওষুধ পত্র দিয়ে বিদায় দেন। কিন্তু তিনি (জাহেদা) বাড়িতে গিয়ে তার ছেলেদের বলেন তার সাথে ডাক্তার ভাল ব্যবহার করেননি। ফলে তিনি তার ছেলে জয়নাল, আবছার উদ্দিন, মাঈন উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক দা, বটি, লাঠিসোটা নিয়ে রাত ১০/১১ টার সময় হাসপাতালে ব্যাপক হামলা করে ফার্মেসির বাউন্ডারি গ্লাস বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় হাসপাতালের মেঝেতে ফার্মেসির কাচ পড়ে আছে। তাছাড়া বিভিন্ন ভাঙ্গা যন্ত্রপাতিও পড়ে আছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কার্যক্রম চালু রাখতে ব্যর্থ হয়েছে।

অভিযোগকারী জাহেদা (৫৫) বলেন ডাক্তার সাহেব বাংলা ভাষায় কথা বলেছেন, আমার মনে হয়েছে তিনি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন। কিন্তু প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানতে পারি, ভাষাগত সমস্যার কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে ডিউটি ডাক্তার তার সাথে কোনপ্রকার খারাপ মন্তব্য করেননি।

এ বিষয়টি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে সুরাহা করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য এ জাহেদা (৫৫) ২০২০ সালেও এধরণের আরো একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময়ও সে তার ছেলে-সন্তান আর আত্বীয়-স্বজন নিয়ে হাসপাতাল ভাংচুরের চেষ্টা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.