1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার

 

শাওন আহাম্মেদ
শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ০৮ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণে সহিত বিস্তর আলোচনা করা হয়।

এরআগে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জনাব মনিরুল হাসান মহোদয়। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.