1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

কুড়িগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৭ বার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম বিটু (৫২)। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলিপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম বিটুকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদা মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকি স্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।এ ঘটনায় আহত শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে গত বছরের ২১ নভেম্বর উলিপুর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলারই এক আসামি আমিনুল ইসলাম বিটুকে এবার গ্রেপ্তার করল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.