1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

গোপালগ‌ঞ্জে নদী রক্ষায় স‌রেজ‌মিনে “বিলরুট ক্যানেল” প‌রিদর্শন

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার

ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিনে “বিলরুট ক্যানেল” পরিদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিন চালিত নৌকাযোগে মধুমতী বিলরুট চ্যা‌নেল পরিদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ সহ জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নি‌র্দেশনা অনুযায়ী জেলার অন্ততঃ এক‌টি নদী বা খাল‌কে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখ‌তে হ‌বে। সে অনুযায়ী আমরা আজ‌কে “বিলরুট ক্যানেল” সরেজমিনে প‌রিদর্শ‌নে এ‌সে‌ছি। যেসব এলাকায় নদীর জায়গা দখল করা হ‌য়ে‌ছে আমরা তা আগামী ১০ ফেব্রুয়ারি থে‌কে দখলমুক্ত করার কাজ শুরু কর‌বো।

প্রসঙ্গত, সদর উপ‌জেলার মা‌নিকদাহ থে‌কে মুকসুদপু‌রের টে‌কেরহাট পর্যন্ত মোট ৩৬৮টি অ‌বৈধ স্থাপনা চি‌হ্নিত করা হ‌য়ে‌ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ সকল অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.