1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

জয়পুরহাটে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ভুয়া কাবিননামার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার

 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলাম ও তার ভাই সাইদুল ইসলামের বিরুদ্ধে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার ও তার পরিবার।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিংকি আক্তার। এ সময় বিয়ের সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পিংকি আক্তার জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর জয়পুরহাটের কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক ৩০ হাজার টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ইসলাম এবং এতে সহায়তা করেন তার ভাই সাইদুল ইসলাম।

বিয়ের দুই মাস পর মাসুদ রানা মারা গেলে তার পরিবার পিংকিকে স্ত্রী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। পরে স্বীকৃতির দাবিতে পিংকি আদালতে মামলা করলে আদালত নিকাহনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এ সময় পিংকি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি নকল কাবিননামা সরবরাহ করেন।

পিংকি অভিযোগ করেন, আদালতে নকল কাবিননামা জমা দেওয়ার পর সাইফুল ইসলাম জানান, তিনি আসল কাবিননামা প্রদান করেননি। এ ঘটনায় পিংকি স্ত্রীর স্বীকৃতি ও নকল কাবিননামার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

এ বিষয়ে নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পিংকি আক্তারকে কোনো কাবিননামার নকল সরবরাহ করেননি।

ভুক্তভোগী পিংকি আক্তার ও তার পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.