1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার

 

মাহিদুল ইসলাম ফরহাদ:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে নিয়ে নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার যুব ভবন মিলনায়তনে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম -সেবা ও জেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
যুব সমাজের উদ্দেশ্য, নীতি-নৈতিকতা ও নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুব সমাজের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং কয়েকটি প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আব্দুল মান্নান জানান, আজকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্সগুলো হলো- কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং, ইলেকট্রনিক্স, আর এ সি, পোষাক তৈরী, মৎস্য চাষ ও ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.