1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

বকশীগঞ্জে ক্রয়কৃত জমি উদ্ধার চেয়ে অসহায় মর্জিনার সংবাদ সম্মেলন।

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে ওই সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে ওই নারী।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারী করে দেন।

আমি জমিটি ক্রয় করলেও ও সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন , মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। আমি বার বার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে ৫ লাখ চাঁদা দাবি করেন এবং হুমকি প্রদান করেন তাঁরা। বর্তমানে আমি স্বামী ও ৬ সন্তান নিয়ে আমার বাবার বাড়ি শ্রীবরদীতে বসবাস করছি।

তাই তিনি দখলদারের হাত থেকে জমিটি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।
এব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জানান, ওই জমিতে আমাদের অংশ রয়েছে তাই আমরা জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.