1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ না করে তিন কারখানা বন্ধ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার

সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করেই একযোগে তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার প্রতিবাদে করেছেন শ্রমিকরা। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভে অংশ নেয় সাউথ চায়না ব্লিসিং টেক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড এবং গোল্ডট্যাক্স গার্মেন্টস লিমিটেড এই তিনটি হংকং মালিকানাধীন প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত তিন মাসের বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, তাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

খবর পেয়ে শিল্প পুলিশ-১ এর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা সরে না গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় শিল্প পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.