1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার

মোঃ মনির মন্ডল,সাভার প্রতিনিধিঃ

 

আশুলিয়ায় ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুল হাই (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার (এসআই) দেলোয়ার হোসেন।

গ্রেপ্তার আব্দুল হাই নীলফামারী জেলার ডিমলা থানার সালহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুল হাই। গত মঙ্গলবার দুপুরে বাড়ি ফাঁকা থাকায় পাশের ফ্ল্যাটের ৭ বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল হাই। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের কেউ দেখে ফেলেছে কিনা ধর্ষক জানালা দিয়ে তা দেখতে যান। সেসময় শিশুটি দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে যায়। পরে শিশুটি প্রথমে পাশের বাসার একটি মেয়েকে এবং পরে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শিশুটির মা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষক আব্দুল হাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.