1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

টেকনাফে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

“ইলিশ বাংলাদশের গর্ব,আমাদের জাতীয় সম্পদ এ সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টেকনাফেে ১৩ অক্টোবর-২৪ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম  উপলক্ষে জন সচেতনতামূলক সভা ১০ নভেম্বর (বৃহস্পতিবার)সকাল ১১

টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে সরকার ঘোষিত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন,মওজুদ, বাজারজাতকরণ,ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।উপজেলা সহকারী মৎস্য অফিসার শহীদুল আলমের সঞ্চালনায় এবং সাংবাদিক মোঃআশেক উল্লাহ ফারুকীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে “মা”ইলিশ সংরক্ষণ অভিযান বিষয়ের উপর বক্তব্য রাখেন,টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার মোঃ হেলাল উদ্দিন,টেকনাফ ২ বিজিবি টেকনাফ পৌরসভার বিউপির সুবেদার হায়দারুল ইসলাম,এসআই নজরুল ইসলাম খোন্দকার,নৌপুলিশ অফিসার মোঃ মনিরুল ইসলাম,কোস্ট গার্ড প্রতিনিধি মহি উদ্দীন শামীম,সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ উপজেলা বোট মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক আব্দুল মোমিন ও আবুল কালাম ও মৎস্যজীবী জেলে আব্দুস সালাম।সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির একাংশ মৎস্যজীবী জেলে সম্প্রদায়।এরা জীবনের ঝুঁকি উপেক্ষা করে জীবিকা অর্জন এবং বিপননে সাগরে মাছ আহরণে করে আসছে। ওদের অবদান আমাদের জন্য প্রেরণার উৎসব। এর সাথে জাতীয় মৎস্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সভায় উপস্থিত ছিলেন,বোট মালিক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, মৎস্যজীবী জেলে সম্প্রদায়, সাংবাদিক, বিজিবি, পুলিশ, নৌ পুলিশ সহ সরকারি কর্মকর্তা, কর্মচারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.