1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৬

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৭ বার

 

উজ্জ্বল কুমার সরকার:

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতভর ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি, বাসষ্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের ছেলে ডা: মজিবর রহমান, উপজেলার আওয়ামী লীগের

সাংগঠনিক সম্পাদক কায়েস্থপাড়ার মৃত মোসলেম উদ্দীনের ছেলে মো. এমদাদুল হক, উপজেলার আওয়ামী লীগের সদস্য আজিপুর পূর্বপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শরমইল গ্রামের ভিকু মন্ডলের ছেলে বাদের আলী,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সদরের স্কুল পাড়ার মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে মো. রাহিদুজ্জামান রাহিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খোশালপুর গ্রামের উপছের আলীর ছেলে মো. রানা।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁ#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.