1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪ মো তুহিন মোল্লা

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৫ বার

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা এবং শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.