1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। র‌বিবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে চিলমারী উপজেলার সদর ইউনিয়‌নের কড়াইব‌রিশাল খেয়া‌ঘা‌টের কা‌ছে ব্রহ্মপুত্র ন‌দে ডাকা‌তির ঘটনাটি ঘ‌টে।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে সদর্পে পুলিশের‌ সামন দিয়ে চলে গেছে
এমন অভিযোগ এলাকাবাসী।
ডাকাতির এঘটনা নিশ্চিত করেছেন, চিলমারী থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান।
নৌকার মা‌ঝি ও এলাকাবাসী সূত্রে ব‌লে জানা গে‌ছে, আজ র‌বিবার বেলা ১২টার দি‌কে এলাকার কড়াইব‌রিশাল খেয়াঘা‌টের নিকটবর্তী দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা ক‌রে। ডাকাতির শিকার নৌকা দু‌’টি রা‌জিবপু‌রের কোদালকা‌টি ও পা‌খিউড়া থে‌কে চিলমারীর উদ্দেশে আস‌ছিল। এসময় যাত্রী নেওয়ার জন‌্য কড়াইব‌রিশাল খেয়াঘা‌টে ভিড়‌লে সেখা‌নেই আক্রমণ ক‌রে সশস্ত্র ডাকাতদল। ১০ থে‌কে ১৫ জনের ডাকাত দল প্রথমে
গু‌লি ছুঁ‌ড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব‌্যবসায়ী‌দের কা‌ছ থে‌কে ক‌য়েক লাখ টাকা ডাকা‌তি ক‌রে নিয়ে চ‌লে যায়।
এসময় খেয়াঘা‌টে এক‌টি নৌকায় থাকা চিলমারী থানা পু‌লিশের ক‌য়েকজন সদস‌্য থাক‌লেও তা‌দের সামনে দি‌য়ে ডাকাতদল পা‌লি‌য়ে যায়। পু‌লিশ সদস‌্যরা নি‌র্বিকার ছিলেন ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন ভ‌ুক্ত‌ভোগী যাত্রী ও স্থানীয়রা।
নৌকার মা‌ঝি মোস‌লেম উদ্দিন ব‌লেন, ‘ঘা‌টে গরু ব‌্যবসায়ী‌দের নৌকা ছিল। ওদের নৌকায় ডাকা‌তি কর‌তে আইসা আমার নৌকা‌তেও ডাকা‌তি ক‌রে। আমার নৌকার যাত্রীদের সব টাকা লুট করে নিয়ে গেছে। পা‌শে পোশাক কয়েকজন পু‌লিশ ছিল। তারা কেউ এগিয়ে আসে নাই।’
চিলমারী থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান জানান, ডাকাতির বিষয়টি জেনেছি। এলাকা পরিদর্শন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.