1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

যশোর শার্শা উপজেলায় খরিডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ হামলায় যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৫ বার

মনা যশোর প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়
সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। সুমনের একটি ৬ বছরের কন্যা সন্তান, স্ত্রী ও বাবা মা রয়েছে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় তাকে প্রতিপক্ষরা বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জনৈক আনিছুরের দোকানের সামনে নির্মমভাবে পিটিয়ে আহতবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শনিবার (১০ মে) সকাল ১১টার সময় সে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখে সুমন হোসেন। ইতিমধ্যে সুমনের সাথে তাদের বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় মশিয়ার গংদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের তাগিদ দেয় সুমন। একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসে।
কিছুক্ষণ পর প্রতিপক্ষ মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সাথে আসা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র লাঠি সোটা ও ইট দিয়ে তার উপর অতর্কিত হামলা ও শারিরিক নির্যাতন চালায় তারা। একপর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার সময় মারা যায় সুমন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে। সুমন এর লাশ ময়না তদন্তে ও করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.