1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি, সাংবাদিককে জখম

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার

 

মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধিঃ:

রাজবাড়ী‌র কালুখালী‌ উপজেলার চরপাতুরিয়া বালু মহা‌লের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে বিএন‌পির দুই গ্রু‌পের উত্তেজনার ছবি ও ভিডিও ধারণ করায় মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের জেলা প্রতিনিধি সাংবা‌দিক ইমরান হো‌সেন মো‌নি‌মের (৪১) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হ‌য়ে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক ইমরান হোসেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দি‌কে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সাম‌নের আম্রকানন চত্ত্ব‌রে এই হামলার ঘটনা ঘ‌টে।

আহত মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক ইমরান হো‌সেন মো‌নি‌ম রাজবাড়ী সদ‌রের পাচু‌রিয়া ইউনিয়‌নের ব্রাম্মন‌দিয়া গ্রামের মৃত আব্দুল জ‌লি‌লের ছে‌লে।

এদিকে ঘটনার সময় ঘটনাস্থ‌লে পু‌লিশের উপ‌স্থি‌তি থাক‌লেও নিবর ভূ‌মিকা পালন ক‌রে‌ছে বলে অভি‌যোগ উঠে‌ছে।

প‌রে সদর হাসপাতা‌লে এসে ইমরা‌নের সা‌র্বিক খোঁজ খবর নেন রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান ও জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরি‌ফুল ইসলাম রোমানসহ অ‌নে‌কে।

জানা‌ গে‌ছে, কালুখালী‌র চরপাতুরিয়া বালু মহা‌লের দরপত্র আহ্বানকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে বিএন‌পির দুই গ্রু‌পের মধ্যে বাক‌বিতন্ডা হয়। এ সময় পেশাগত কা‌জে ভি‌ডিও ধারণ করায় ক্ষিপ্ত হ‌য়ে ১৫/২০ জ‌নের একদল সন্ত্রাসী রাজবাড়ীর মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের সাংবা‌দিক ইমরান হো‌সেন মো‌নি‌মের ওপর হামলা ক‌রে এবং এলোপাতারিভাবে মারধর ক‌রে দেশীয় অস্ত্র দি‌য়ে মাথায় আঘাত ক‌রে তা‌কে রক্তাক্ত ক‌রে জখম করা হয়।

এ সময় জেলা বিএন‌পি নেতা রেজাউল ক‌রিম পিন্টুসহ অ‌নে‌কে তা‌কে উদ্ধার ক‌রে ডি‌বিসি টে‌লি‌ভিশ‌নের জেলা প্রতি‌নিধি দেবা‌ষিস বিশ্বাসের সহযো‌গিতায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত সংবাদ কর্মীরা। সেই সঙ্গে হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লিখিত অ‌ভি‌যোগ পে‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। ত‌বে পু‌লি‌শের তৎপরতার কার‌ণে ঘটনা বে‌শি বড় হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.