1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ কারবারিকে আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার

 

মোঃ মোরছালিন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ (মোট ওজন ৫.৮৩ গ্রাম) এক স্বর্ণ কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে পরিচালিত এই অভিযানে স্বর্ণসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আটককৃত স্বর্ণ কারবারি হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ বাবু হোসেন (২৫)।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী একটি যাত্রীবাহী বাসে (লাইসেন্স নম্বর ঢাকা-মেট্রো-ব-১২-৩৪৮৪) করে এক ব্যক্তি স্বর্ণ পাচার করছে।

পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকায় বাসটি পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেটি থামিয়ে অভিযান চালান। বাসের যাত্রীদের তল্লাশি চলাকালে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পরিদর্শক রফিকুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.