1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের এসআই সৈয়দ মোঃ গোলাম সারোয়ার, এএসআই তোলা মিয়া, এএসআই তাইজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও এলাকায় ধারণ নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গেজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২২০ থেকে ২২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রম ব্যাহত করার লক্ষে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র সহ আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিও অন্তবর্তীকালীন সরকার পতনে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, কেপিআই স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য গোপন বৈঠকে লিপ্ত ছিলো। তাদের এ অন্তর্ঘাতমূলক কার্যকালে পুলিশ ধাওয়া করে জামাল আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে। সে ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। গ্রেফতারকৃত জামাল উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামের মৃত ইসরাইল আলী পুত্র। সোমবার ভোরে নাশকতা সৃষ্টির লক্ষে তারা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিলো। এ সময় পুলিশ জামাল আহমদকে আটক করলেও অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী
ও পলাতক আসামীদের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০/০২/২০২৫খ্রি,ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ছাতক থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া হাসান। এদিকে সিআর-৫৭৩/২০২৪ (ছাতক) মামলার আসামী মোঃ করিম উদ্দিন রেজাকে গ্রেফতার করা হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যার পুত্র। অপর মামলার পলাতক আসামী নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর (টিলাগাও) গ্রামের মো. জমির আলীকে ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। সে গ্রামের জুনুর আলীর পুত্র। থানা পুলিশের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.