1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

জয়পুরহাটে ট্রান্সফরমার চুরির ঘটনায় দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার

মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:

আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ে একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামাণিক এবং ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকার মাসুদুর রহমানের একটি ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ১০ ডিসেম্বর মাসুদুর রহমান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের ভিত্তিতে ভিকনী এলাকা থেকে নয়ন প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ক্ষেতলালের ফাসিতলা গ্রাম থেকে সুমন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.