1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ শিশুর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং ০৩:

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১ শিশু।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে জেলার তিন উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করেন স্থানীয়রা।

এ তথ্য নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায়।

উদ্ধার হওয়ার লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো, নারায়ণপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় আতিক হোসেনের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে আরও ভাটিতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নাজমুল এবং চিলমারীর রানীগঞ্জ ইউনিয়ন এলাকায় জুয়েলের লাশ ব্রহ্মপুত্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রাতে ভেসে যাওয়ায় লাশগুলো ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার হয়েছে।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণপুরে নিজ গ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে কয়েকজন শিশু। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়ায় ওঠা ঢেউয়ে চার শিশু নিখোঁজ হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদে অনুসন্ধান করেও তাদের খোঁজ মেলেনি। শেষে বৃহস্পতিবার সকাল থেকে নদের ভাটিতে বিভিন্ন স্থান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত নিখোঁজ আঁখি খাতুনের সন্ধান মেলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.