1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

রাজনৈতিক দলের মামলায় সাংবাদিক না জড়ানোর আহবান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার

ডেস্ক নিউজঃ

সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজনৈতিক দলের সাথে সাংবাদিকদের মামলায় না জড়ানোর আহ্বান সরকারের প্রতি বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম( BJWUF) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। যে মামলাগুলো দায়ের করা হয়েছে তা তদন্তে দোষী প্রমানিত না হওয়ার আগে কোন সাংবাদিককে গ্রেপ্তার কিংবা কোনরূপ হয়রানি না করতে সরকারের প্রতি আহবান করা হলো।
রবিবার সকালে BJWUF এর পক্ষ থেকে প্রেরিত বার্তায় সংগঠনের চেয়ারম্যান মোঃ রিয়াদুল ইসলাম জামাল এ দাবি করে উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের সাথে যেসব মামলায় হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের আসামি করা হয়েছে সেইসব সাংবাদিকরা এখন পেশা ও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের জামিনও মিলছে না। অনেকের ঘরবাড়ি-অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মোটরসাইকেল ও ক্যামেরা ছিনতাই করা হয়েছে। মামলা ও হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজনের খোঁজ খবরটুকুও নিতে পারছেনা। প্রায় দুই মাস ধরে এ সকল হয়রানির শিকার সাংবাদিকের পরিবারগুলোর অনেকেই অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।
মোঃ রিয়াদুল ইসলাম জামাল আরও বলেছেন, জুলাই এবং আগস্টে হত্যাকান্ডকে কেন্দ্র করে সারাদেশে যেসব মামলা দায়ের হয়েছে, সেইসব স্পর্শকাতর মামলায় দেশের বিভিন্ন এলাকার শত শত নিরীহ সাংবাদিককে আসামি করা হয়েছে; যা সাংবাদিক সমাজকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। বিবৃতীতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের যেকোন সংকটকালে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এ আন্দোলনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহ, ভিডিও এবং ছবি তুলে তা প্রকাশ করেছেন। এটা তাদের পেশাগত দায়িত্ব এবং কাজ। এই দায়িত্ব পালন করতে গিয়ে কেনো জালাও-পোড়াওসহ মানুষ হত্যার মত স্পর্শকাতর মামলায় সাংবাদিকরা কেন আসামি হবেন।
তাই বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তদন্তে দোষী প্রমানিত হওয়ার আগে কোন সাংবাদিককে হয়রানি করা যাবেনা মর্মে একটি সিদ্ধান্ত গ্রহন করা হোক। মামলার শিকার সাংবাদিকরা পুনরায় যেন তাদের পেশাগত দায়িত্ব পালনে ফিরতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। এবং তাদের পরিজন যারা আছেন তারাও যাদে হয়রানি না হয় এটাও নিশ্চয়তা দেয়ার আহবান রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.