1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার

 

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জনাব আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিস. শাকিলা রহমান, ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সকাল সাড়ে ৮টায় ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে জেলা প্রশাসক আশরাফুর রহমান মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে অংশগ্রহণ করেন ২৫০ জনের অধিক দৌড়বিদ। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। তরুণদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং ক্রীড়ামোদী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়। ম্যারাথনের সমাপ্তি উপলক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ধরনের আয়োজন শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই নয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.