1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

নাগরপুরে বিজয়া দশমীর মেলার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার

রামকৃষ্ণ সাহা রামা,টাংগাইল জেলা প্রতিনিধিঃ 

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৩ অক্টোবর’২৪ রোজ রবিবার নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বিকেল ৪:০০ ঘটিকা হতে বিজয়া দশমীর মেলা শুরু হয়।

মেলা শুরুর পূর্ব থেকেই নাগরপুর সদরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে পূজারীবৃন্দরা মাঠ প্রাঙ্গনে উপস্থিত হন।

বিজয়ী দশমীর মেলার অনুষ্ঠানে নাগরপুর উপজেলা দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা বাবু নূপুর পোদ্দার এর সঞ্চালনায় বিজয়া দশমীর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, উপজেলা বিএনপি’র বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু রমেন্দ্র নারায়ণ শীল, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা, নাগরপুর উপজেলা দূর্গা পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রভাষ চক্রবর্তী, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী স্বর্গীয় গৌতম চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী।

এছাড়াও নাগরপুর উপজেলা বিএনপি’র সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

প্রতিমা বিসর্জনের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেকটি পূজা মন্ডপের প্রতিনিধিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বিজয়া দশমীর মেলা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.