1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ধানমন্ডি থেকে গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৮ বার

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও দুর্নীতির অভিযোগ

বহুল আলোচিত এই সাবেক এমপির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান মমতাজ।

এছাড়া মানিকগঞ্জ-২ আসনের এমপি থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জনপ্রিয়তার উত্থান ও বিতর্কিত অধ্যায়

মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার লোকগানের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ থাকায় তিনি সাংস্কৃতিক অঙ্গনেও অত্যন্ত জনপ্রিয়। তবে সাংসদ থাকা অবস্থায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। গ্রেপ্তারের পর মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় ডিবি পুলিশ।

বার্তা প্রেরক
মনির হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.