1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সহবতপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার

রাম কৃষ্ণ সাহা রামা, টাংগাইল প্রতিনিধিঃ

টাগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ ফ্রেরুয়ারি) সকাল থেকে দিনব‍্যাপী সহবতপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সহবতপুর ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ‍্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ আবদুর রশিদ, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, নাগরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফায়েল মোল্লা,চেয়ারম্যান,সহবতপুর ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের মেধা-বিকাশে খেলাধুলায় আগ্রহী করতে মূলত এই পদক্ষেপ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।

ক্রীড়াপ্রতিযোগায় আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান আলী, প্রধান শিক্ষক, সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শম্পা পোদ্দার, সহকারী শিক্ষক, সহবতপুর দক্ষিণ সরকারী প্রথমিক বিদ্যালয়, তৌহিদা বুলবুল, সহকারী শিক্ষক, সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়,মীর মাহমুদা সুলতানা,সহকারী শিক্ষক, সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়,জলি আক্তার,সহকারী শিক্ষক, সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়,রুমা আক্তার, সহকারী শিক্ষক সহবতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা।

প্রতিযোগিতায় সহবতপুর ইউনিয়নের মোট ১৭ টি স্কুল ৩১ টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.