1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার

নিজাম উদ্দীন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে   সাড়ে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন  র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের  হামিদ  মিয়ার ছেলে মো. রাশেদ খান  (২১), একই  এলাকার সেলিম  মিয়ার ছেলে জাকির মিয়া  (২০)।
জানা যায়,র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিশোরগঞ্জ  জেলার  বিভিন্ন এলাকার  দিকে সরবরাহ করতে  যাচ্ছিল।
এরই প্রেক্ষিতে রবিবার রাতে কিশোরগঞ্জ  জেলার কটিয়াদী পৌরসভার ০৫নং ওয়ার্ড দড়ি চরিয়াকোনা এলাকার  কিশোরগঞ্জ- ভৈরব  আঞ্চলিক মহাসড়কের ওপর তল্লাশি চৌকি স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করেন কিশোরগঞ্জ র‌্যাব সদস্যরা। এ সময় দুই  মাদক কারবারিকে একটি যাত্রীবাহী বাস থেকে ডিমের বক্সে ভর্তি গাজাসহ আটক করা হয় এবং সঙ্গে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয়।   জব্দকৃত গাজার পরিমাপ ২৫কেজি ৪০০ গ্রাম। যাহার বাজার মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা.।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক মাদককারবারিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা কিশোরগঞ্জের  বিভিন্ন, এলাকায়  বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় ১৩ই জানুয়ারি সোমবার এসআই সেলিম মিয়া একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.